Description
আমাদের প্রিমিয়াম FlexoMart এর মরিচের গুঁড়া তৈরি করা হয় সম্পূর্ণ খাঁটি ও নিরাপদ উপায়ে, যাতে প্রতিটি চামচেই থাকে আসল ঘ্রাণ, উজ্জ্বল রং এবং সঠিক ঝাঁজ। পণ্যের কাঁচামাল সংগ্রহ করা হয় পঞ্চগড় জেলা থেকে—যা তুলনামূলকভাবে পরিষ্কার পরিবেশ, উর্বর মাটি এবং নিয়ন্ত্রিত চাষাবাদ ব্যবস্থার জন্য বিখ্যাত। এর ফলে শুকনো মরিচের রং থাকে গভীর লাল, ঘ্রাণ থাকে প্রাকৃতিকভাবে তীব্র, এবং যথেষ্ট তেলীয়তা বজায় থাকে।
স্বাদ ও রঙে আরও স্থিতিশীলতা আনতে এতে সুনির্দিষ্ট অনুপাতে ব্যবহার করা হয় ইন্ডিয়ান কারেন্ট মরিচ, যা উজ্জ্বল রং এবং ধারাবাহিক ঝাঁজের জন্য বিশেষভাবে পরিচিত। এই দুই উৎসের মরিচের সমন্বয়ে তৈরি গুঁড়া রান্নায় দেয় সুন্দর রং, শক্তিশালী ঘ্রাণ, এবং একঘেয়ে না হয়ে প্রতিবার একই মান ধরে রাখে।
মরিচ শুকানো ও গুঁড়া করার পুরো প্রক্রিয়া করা হয় লো-হিট, হাইজেনিক মিলিং সিস্টেমে, যাতে প্রাকৃতিক তেল ও ঘ্রাণ নষ্ট না হয়। কোনো ধরনের কেমিক্যাল, রঙ, আটা-মেশানো বা অন্য কোনো ভেজাল আমাদের পণ্যে ব্যবহার করা হয় না। আপনি পাচ্ছেন ১০০% খাঁটি, বিশুদ্ধ ও পরীক্ষিত মরিচের গুঁড়া, যা প্যাকেজিংয়ের আগে একাধিকবার মাননিরীক্ষা করা হয়।
যেকোনো ধরনের রান্না—ভুনা, ঝোল, ভাজি, গ্রিল বা ঘরোয়া কারিতে—এই মরিচের গুঁড়া যোগ করে প্রাকৃতিক উজ্জ্বলতা, গভীর স্বাদ এবং পরিপূর্ণ ঝাঁজ।

Reviews
There are no reviews yet.