Description
খাঁটি গাওয়া ঘি দুধের একটি প্রক্রিয়াজাত খাদ্য উপাদান। হাজার বছর আগে বাঙালির খাবারে ঘি-এর উৎপত্তি। শুধু পোলাও, বিরিয়ানি বা ভর্তা নয়, গরম সাদা ভাতের সাথেও ঘি অনেকের প্রিয়। অনেকে মজা করে বলেন “পান্তা ভাতে ঘি”। সুতরাং প্রাচীন সময় থেকেই গাওয়া ঘি-এর চাহিদা রয়েছে।
বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল খাঁটি ও মানসম্মত গাওয়া ঘি তৈরির জন্য সুপরিচিত। বহু বছর ধরেই এই অঞ্চলে ঘি তৈরি একটি ঐতিহ্যবাহী পেশা হিসেবে চলে আসছে। ৬৪ জেলার মানুষের মুখে মুখে সাতক্ষীরার খাঁটি গাওয়া ঘি-এর সুনাম ছড়িয়ে আছে এর স্বাদ, ঘনত্ব ও বিশুদ্ধতার কারণে।
ঘরে বসেই খাঁটি সাতক্ষীরার গাওয়া ঘি পেতে আপনি নির্দ্বিধায় FlexoMart-এর গাওয়া ঘি বেছে নিতে পারেন। আমরা নিয়মিতভাবে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে বিশুদ্ধ গাওয়া ঘি সংগ্রহ করে সারাদেশের ঘি-প্রেমী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের ঘি কারিগরেরা অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে সময় নিয়ে এই ঘি তৈরি করেন। কয়েক প্রজন্ম ধরে ঘি তৈরির এই পেশার সাথে যুক্ত থাকার কারণে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অনন্য। এই দীর্ঘদিনের অভ্যাস ও ভালোবাসা থেকেই তৈরি হয় FlexoMart-এর গাওয়া ঘি। তাই এতে শুধু স্বাদ ও পুষ্টি নয়, মিশে থাকে বিশ্বাস ও ঐতিহ্য।
ইতোমধ্যে অনেকেই FlexoMart-এর গাওয়া ঘি রান্নায় ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কথার ফুলঝুরি দিয়ে পণ্য বিক্রি নয়—প্রত্যন্ত অঞ্চল থেকে নিরাপদ খাদ্য সংগ্রহ করা, পুষ্টিগুণ বজায় রাখা এবং সঠিক মানের পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাই FlexoMart-এর গাওয়া ঘি দিয়ে আপনার পরিবারের প্রতিদিনের খাবারে যোগ করুন খাঁটি স্বাদ ও নির্ভরতা।
গাওয়া ঘি-এর উপকারিতা
-
গবেষকদের মতে, গাওয়া ঘি পুষ্টিগুণে ভরপুর; এজন্য আয়ুর্বেদে ঘি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়।
-
এতে থাকা Conjugated Linoleic Acid (CLA) ওজন নিয়ন্ত্রণে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
-
ভিটামিন A, D, E ও K হাড় মজবুত করে এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
-
Butyric Acid পরিপাকতন্ত্র সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
গাওয়া ঘি প্রোটিন, ক্যালোরি, প্রয়োজনীয় ফ্যাট ও ভিটামিনে সমৃদ্ধ।
-
দুধে থাকা কেসিনের কারণে কারও কারও হজমে সমস্যা হতে পারে, তবে ঘি খাওয়া সম্পূর্ণ নিরাপদ।
-
শারীরিক সমস্যা থাকলে ঘি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
খাঁটি গাওয়া ঘি চেনার উপায়
-
গরম প্যানে ১ চামচ ঘি দিন—যদি সঙ্গে সঙ্গে গলে গাঢ় বাদামী রঙ ধারণ করে, তবে সেটি খাঁটি গাওয়া ঘি।
-
আপনার তালুতে ১ চা চামচ ঘি নিন—ত্বকের সংস্পর্শে নিজে থেকেই গলে গেলে বুঝবেন এটি খাঁটি।
গাওয়া ঘি সংরক্ষণ পদ্ধতি
-
বাতাস প্রবেশ করে না এমন এয়ারটাইট জারে ঘি সংরক্ষণ করুন।
-
রান্নাঘরের ঠাণ্ডা ও অন্ধকার স্থানে রাখুন।
-
এয়ারটাইট হলে ফ্রিজে রাখার প্রয়োজন নেই।
-
জারের মুখ সবসময় ভালোভাবে বন্ধ রাখুন।
-
ঘি তুলতে অবশ্যই শুকনো চামচ ব্যবহার করুন।

Reviews
There are no reviews yet.